• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর
  • জাজিরা

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জাজিরার ৩ সদস্য

শরীয়তপুর প্রতিনিধি
  ২২ জুলাই ২০২৬, ১৫:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক স্কাউটিং অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শরীয়তপুরের জাজিরা উপজেলার তিন স্কাউট সদস্য যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন। তারা ৩য় মুসলিম স্কাউট ফেলোশিপ আন্তর্জাতিক জাম্বুরিতে অংশ নেবেন। জাজিরা উপজেলার সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের ইউনিট লিডার শহীদুল ইসলাম এবং স্কাউট সদস্য তাহসিন আহমেদ লুবান ও সামিয়া খান এ আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বাংলাদেশ স্কাউটসের একটি কন্টিনজেন্ট বুধবার (২২ জুলাই) সকাল ৬টায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। আগামী ২৩ থেকে ২৬ জুলাই লন্ডনের ঐতিহাসিক গিলওয়েল পার্কে অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক জাম্বুরি। এতে বিশ্বের ২২টিরও বেশি দেশের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ দলের হেড অব কন্টিনজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তার নেতৃত্বে ১২ জন অ্যাডাল্ট লিডার ও ১৯ জন স্কাউট সদস্য এ আয়োজনে অংশ নিচ্ছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, চারদিনব্যাপী এই জাম্বুরিতে অংশগ্রহণকারীরা ক্যাম্পিং, স্কাউটিং কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ পাবেন। স্কাউটিংয়ের ঐতিহাসিক স্থান গিলওয়েল পার্কে অনুষ্ঠিত এ আয়োজন বিশ্বজুড়ে স্কাউটদের মধ্যে ভ্রাতৃত্ব ও সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মুসলিম স্কাউট ফেলোশিপ ২০০৫ সাল থেকে যুক্তরাজ্যে নিয়মিত গ্রীষ্মকালীন ক্যাম্পের আয়োজন করে আসছে। প্রতি বছর উত্তর ও দক্ষিণ অঞ্চলে অনুষ্ঠিত এসব ক্যাম্পে প্রায় তিন হাজার তরুণ অংশগ্রহণের সুযোগ পান। বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, খেলাধুলা ও বহিরাঙ্গন কার্যক্রমের মাধ্যমে তরুণদের নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

ইউনিট লিডার শহীদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক এমন একটি ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি গর্বিত। এই সফর আমাদের অভিজ্ঞতা ও জ্ঞানের পরিধি আরও বিস্তৃত করবে।

জাজিরা উপজেলা স্কাউটসের সম্পাদক মতিউর ইসলাম সেলিম বলেন, বাংলাদেশ স্কাউটস আমাদের উপজেলার সদস্যদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়ায় আমরা কৃতজ্ঞ। আশা করি, তারা নতুন অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে আনবে।

শরীয়তপুর জেলা স্কাউটসের কমিশনার সঞ্জীব চন্দ্র কর্মকার বলেন, এ ধরনের আন্তর্জাতিক অভিজ্ঞতা তাদের স্কাউটিং কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে স্কাউটিংয়ে উদ্বুদ্ধ করবে।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ 

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, জাজিরার তিনজন স্কাউট সদস্য আন্তর্জাতিক এ প্রোগ্রামে অংশ নিচ্ছে, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতে স্কাউটিংয়ের উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

/অ

  • শরীয়তপুর
  • লন্ডন
  • স্কাউট
এ সম্পর্কিত আরও খবর
শরীয়তপুরে আংগারিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার গ্রেপ্তার
শরীয়তপুরে আংগারিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার গ্রেপ্তার
১০ টাকার খাজনায় বিকাশে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, তহসিলদারের বিরুদ্ধে তদন্ত
১০ টাকার খাজনায় বিকাশে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, তহসিলদারের বিরুদ্ধে তদন্ত
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত
পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করলেন হুইপ অপু
পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করলেন হুইপ অপু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।